Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
12:02 pm

লিংক কপি করা হয়েছে!

ইরান হামলা থামাতে ফোন করেছিল, দাবি ট্রাম্পের

ইরান হামলা থামাতে ফোন করেছিল, দাবি ট্রাম্পের

সংগৃহীত ছবি

বোমা হামলা বন্ধ করতে ইরানের শীর্ষ নেতৃত্ব সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাম্প্রতিক অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের শর্ত মেনে না নিলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হতে পারে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাত বন্ধের উদ্দেশ্যে ইরানি নেতারা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, ট্রাম্পের এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। সংস্থাটি বলেছে, হামলা বন্ধের অনুরোধ জানিয়ে তেহরান কখনোই ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেনি।

এক বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করে, ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, সামরিক উত্তেজনার দায় এড়াতেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।

এদিকে, দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

জবাবে তেহরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালিতে থাকা দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযান ছিল ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...