তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তৃষা কৃষ্ণান। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে তৃষাকে হালকা সিফোম-গ্রিন রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজে দেখা যায়। তার সাদামাটা কিন্তু মার্জিত সাজ নজর কাড়ে উপস্থিত সবার।
অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তৃষা বলেন, “ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় রইলাম।”
তামিল চলচ্চিত্রে বিজয় ও তৃষা দীর্ঘদিনের জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। ব্যক্তিগত সম্পর্ক ও ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা গুঞ্জন ছড়ায়। বিশেষ করে বিজয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের পর বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় আলোচনা আরও বেড়েছে।
এ কারণে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি ভক্ত ও গণমাধ্যমের বাড়তি নজর কাড়ে।
সূত্র: NDTV
এখনো কোনো মতামত নেই।