Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
1:47 pm

লিংক কপি করা হয়েছে!

টানা বৃষ্টিতে জবির বাস দুমড়ে-মুচড়ে গেল, গাছ উপড়ে বড় ক্ষতি

টানা বৃষ্টিতে জবির বাস দুমড়ে-মুচড়ে গেল, গাছ উপড়ে বড় ক্ষতি

সংগৃহীত ছবি

টানা বর্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন এলাকায় একটি বিশাল গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে যায়। এতে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে চলা বৃষ্টির মধ্যে হঠাৎ করেই গাছটি উপড়ে পার্কিংয়ে রাখা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর আছড়ে পড়ে। গাছের মোটা কাণ্ড বাসের ছাদ ভেদ করে ভেতরে ঢুকে যায়। মুহূর্তেই বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গাছ অপসারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুপুর ১২টার দিকে উদ্ধারকারী দল এসে গাছ সরানোর কাজ শুরু করে। প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, ঘটনাটি সকালে ঘটেছে। সৌভাগ্যবশত তখন বাসে কোনো শিক্ষার্থী বা কর্মচারী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে বাসটির ক্ষতির পরিমাণ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা হতে পারে।

ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি পুরোনো গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...