SHELL-OK-8.1.34 চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগে বিপর্যয়

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 31 March, 2026,
10:23 am

লিংক কপি করা হয়েছে!

চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগে বিপর্যয়

চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগে বিপর্যয়

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার ৩১ মার্চ সকাল প্রায় ৬টার দিকে শমশেরনগর ও ভানুগাছ স্টেশনের মধ্যবর্তী পূর্ব কালিপুর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

রেলওয়ের স্থানীয় সূত্র জানায়, ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, আগুন লাগার পর বিকল্প ইঞ্জিন সিলেট থেকে আনার ব্যবস্থা করা হয়েছে। নতুন ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি পুনরায় চালু করার প্রস্তুতি চলছে।

ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনার কারণে সিলেটগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং কয়েকশ যাত্রীর যাত্রা সাময়িকভাবে বিঘ্নিত হয়। রেল কর্তৃপক্ষ বলছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং বড় ধরনের সময়সূচি বিপর্যয়ের আশঙ্কা নেই।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...