Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
10:37 am

লিংক কপি করা হয়েছে!

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সচল রেলপথ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সচল রেলপথ

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবারও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার (২০ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন স্টেশনের কাছাকাছি পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পর খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে কয়েকটি রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

সাফদারপুর স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, খবর পাওয়ার পর খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় বগিটি উদ্ধার করে লাইন সচল করা হয়। পরে সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...