Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে Gazipur City Corporation। টঙ্গী স্টেশন রোড ও কলেজ গেট এলাকায় পর্যায়ক্রমে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে অভিযান শুরু হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং Gazipur Metropolitan Police এর সহযোগিতায় প্রথম ধাপে টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়। ফুটপাত ও সড়কে থাকা অস্থায়ী স্থাপনা সরিয়ে পথচারী ও যান চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।

স্থানীয়রা জানান, অভিযানের ফলে ওই এলাকায় যানজট কিছুটা কমেছে এবং চলাচলে স্বস্তি ফিরেছে।

এরপর দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় একই ধরনের অভিযান শুরু হয়। সেখানে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত খালি করা হচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা বলেন, মহানগরীর যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরাতে একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হচ্ছে। এই কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...