Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 3 May, 2026,
1:08 pm

লিংক কপি করা হয়েছে!

অপহরণের চেষ্টা ব্যর্থ, টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

টেকনাফে যুবক গুলিবিদ্ধ অপহরণ চেষ্টার অভিযোগ

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে সদর উপকূলীয় এলাকায় শহীদ উল্লাহ (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি স্থানীয় সোনা মিয়ার ছেলে।

শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়ার শেষ প্রান্ত ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাই শওকত জানান, দোকান থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীপাড়া এলাকায় সৈয়দ আমিন নামের এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে শহীদ উল্লাহর পিঠে গুলি করা হয় এবং হামলাকারী পালিয়ে যায়। শওকতের দাবি, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং রোহিঙ্গা নাগরিক।

তবে স্থানীয় জনপ্রতিনিধির ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া জানান, স্থানীয়দের বরাতে জানা যায়, নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় বসে থাকার সময় অজ্ঞাত এক ব্যক্তি পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুবন দাস জানান, রাত ১০টা ১০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। তার পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...