Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে সকালবেলা কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় ব্যাপক ভোগান্তি।

পুলিশ জানায়, রবিবার সকাল ১০টার পর তেজগাঁও লিংক রোডের মহাখালী ও নাবিস্কোর মধ্যবর্তী এলাকায় নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন।

অবরোধের কারণে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা অভিমুখী এবং বিপরীতমুখী যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে অফিসগামী মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেয়। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা ও মহাখালী রুটে চলাচলের নির্দেশনা দেয়। এছাড়া মহাখালী ফ্লাইওভার ও কাকলী হয়ে গুলশান ও আশপাশের এলাকায় যাওয়ার বিকল্প পথ খোলা রাখা হয়।

প্রায় এক ঘণ্টা পর, বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শ্রমিকদের দাবি, তাদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তারা এই কর্মসূচি পালন করেছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...