Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 April, 2026,
1:52 pm

লিংক কপি করা হয়েছে!

তেহরানে ভয়াবহ হামলা, বহু সামরিক নেতা নিহত দাবি ট্রাম্পের

তেহরানে ভয়াবহ হামলা, বহু সামরিক নেতা নিহত দাবি ট্রাম্পের

সংগৃহীত ছবি

ইরানের রাজধানী তেহরানে সংঘটিত একটি বড় হামলায় দেশটির একাধিক সামরিক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল ব্যাপক এবং এতে ইরানের সামরিক নেতৃত্বের বড় ধরনের ক্ষতি হয়েছে।

তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে দেশকে ভুল পথে পরিচালনা করছিলেন, সেই সামরিক নেতাদের অনেকেই এই হামলায় প্রাণ হারিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থাপনায় উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞের কথাও উল্লেখ করেন তিনি।

তবে ঠিক কখন এবং কীভাবে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট। পোস্টের সঙ্গে যুক্ত একটি ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের আলোয় একটি শহরের দৃশ্য দেখা যায়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে ইরানকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের সূচনা হয়। পরবর্তীতে পাল্টা হামলার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এবং তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, চলমান এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...