Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 16 May, 2026,
3:18 pm

লিংক কপি করা হয়েছে!

রজনীকান্তের সিনেমার সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেকনিশিয়ানের মৃত্যু

রজনীকান্তের সিনেমার সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেকনিশিয়ানের মৃত্যু

সংগৃহীত ছবি

Rajinikanth অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা Jailer 2-এর শুটিং সেটে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। চেন্নাইয়ে শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২৮ বছর বয়সী এক টেকনিশিয়ান।

এই ঘটনায় পুরো দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চেন্নাইয়ের পানাইয়ুর এলাকায় সিনেমাটির সেট নির্মাণের কাজ চলছিল। নিহত কার্তিকেয়ন সিনেমাটির আর্ট ডিরেকশন বিভাগের কর্মী ছিলেন।

শুটিংয়ের জন্য একটি বাড়ির আদলে সেট তৈরি করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কারও বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি। বড় বাজেটের এই সিনেমার সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...