Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
1:18 pm

লিংক কপি করা হয়েছে!

ভিডিও গেমে দক্ষদের চাকরি দিতে চায় যুক্তরাষ্ট্র

ভিডিও গেমে দক্ষদের চাকরি দিতে চায় যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ভিডিও গেমে পারদর্শী তরুণদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার (বিমান চলাচল নিয়ন্ত্রণকারী) পেশায় আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

সংস্থাটি জানিয়েছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, একই সময়ে একাধিক তথ্য বিশ্লেষণ এবং চাপের মধ্যে কাজ করার মতো যেসব দক্ষতা ভিডিও গেমারদের মধ্যে থাকে, সেগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এফএএ-এর নতুন প্রচারণায় বলা হচ্ছে, গেমাররা অনেক সময় না জেনেই এমন সক্ষমতা অর্জন করেন, যা এই চ্যালেঞ্জিং পেশায় কাজে লাগে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন পি ডাফি বলেন, আধুনিক নিয়োগ কৌশলের অংশ হিসেবে তরুণ প্রজন্মকে এই খাতে যুক্ত করতেই গেমারদের লক্ষ্য করা হচ্ছে।

এই পেশায় যোগ দেওয়ার কয়েক বছরের মধ্যেই বার্ষিক আয় প্রায় ১ লাখ ৫৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার বেশি) পর্যন্ত পৌঁছাতে পারে।

তবে বিমান চলাচল নিয়ন্ত্রণ খাতকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নিয়োগের ক্ষেত্রে কোনোভাবেই মানদণ্ড শিথিল করা যাবে না।

ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলারস অ্যাসোসিয়েশনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে নিরাপত্তা ও দক্ষতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

জনবল সংকট মোকাবিলায় এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থার ভবিষ্যৎ সমাধানের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...