Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka. Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
10:48 am

লিংক কপি করা হয়েছে!

আজ থেকে শুরু টিসিবির ট্রাকসেল, মিলবে কম দামে নিত্যপণ্য

আজ থেকে শুরু টিসিবির ট্রাকসেল, মিলবে কম দামে নিত্যপণ্য

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে আজ সোমবার থেকে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। শুক্রবার ছাড়া মোট ১০ দিন ট্রাকের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, এবার ৭২০টি ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। সাধারণ ভোক্তারাও এসব পণ্য কিনতে পারবেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রতিটি ট্রাকে প্রায় ৪০০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করা হবে। সব মিলিয়ে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এবারের কার্যক্রমে প্রতি লিটার ভোজ্য তেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার তেল ও দুই কেজি ডাল কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক পরিচালিত হবে। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। এছাড়া বাকি বিভাগীয় শহরগুলোতে ১৫টি করে এবং দেশের অন্যান্য ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

সংস্থাটি বলছে, ঈদকে সামনে রেখে বাজারে স্বস্তি ফেরানো এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...