Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 24 June, 2026,
4:22 pm

লিংক কপি করা হয়েছে!

তারেক রহমান ও কাজাখ প্রধানমন্ত্রীর বৈঠক, দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

সংগৃহীত ছবি

চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান। জবাবে কাজাখ প্রধানমন্ত্রীও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্র উঠে আসে। দুই নেতা ভবিষ্যতে এসব খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মত দেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন বা দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে নীতিগত সম্মতি দেন দুই প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের কৌশলের অংশ হিসেবেই কাজাখস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে। দূতাবাস স্থাপনের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগও তৈরি হতে পারে।

বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...