Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 May, 2026,
10:25 am

লিংক কপি করা হয়েছে!

আজ সিলেটে প্রধানমন্ত্রী, ব্যস্ত দিনভর কর্মসূচি

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সিলেট সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি ধর্মীয়, উন্নয়ন ও ক্রীড়া সংশ্লিষ্ট নানা কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ পৌঁছানোর পর প্রথমেই তিনি হযরত শাহজালাল দরগাহ জিয়ারত করবেন।

এরপর শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন এর একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। একই স্থানে একটি সুধী সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর এলাকায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের জন্য এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম এ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করবেন তিনি। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দিনের শেষদিকে সিলেট শিল্পকলা একাডেমি তে একটি সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। ফলে এই সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি গুরুত্ব দেখা যাচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...