Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 June, 2026,
10:55 am

লিংক কপি করা হয়েছে!

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান, শ্রমবাজারে আসতে পারে বড় সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর হওয়ায় সফরটি ঘিরে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার সকালে পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাকে অভ্যর্থনা জানান। পরে গার্ড অব অনার পরিদর্শন শেষে দুই নেতা একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতার সুযোগ, নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের আশা, বৈঠকে ইতিবাচক অগ্রগতি হলে মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দীর্ঘদিনের বেশ কিছু জটিলতার সমাধান মিলতে পারে।

এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের হালাল পণ্যের বাজার সম্প্রসারণ, সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং জ্বালানি খাতে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়লে বাংলাদেশের রপ্তানি ও শিল্প খাত নতুন গতি পেতে পারে।

সফরের অংশ হিসেবে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, গবেষণা এবং নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক ও কূটনৈতিক নোট বিনিময়ের সম্ভাবনাও রয়েছে। এসব উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদমন্ত্রী এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

দুই দেশের সরকারপ্রধানের এই বৈঠককে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...