Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 1 July, 2026,
5:42 pm

লিংক কপি করা হয়েছে!

হারিকেনের আলো থেকে পররাষ্ট্র ক্যাডারে প্রথম, তানভীরের অনুপ্রেরণার গল্প

সংগৃহীত ছবি

একসময় সন্ধ্যা নামলেই হারিকেনের আলোয় বই খুলে বসতেন তানভীর রহমান। গ্রামের বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না। প্রতিদিন প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যাওয়া ছিল তার নিয়মিত রুটিন। সেই সংগ্রামের পথ পেরিয়ে এবার ৪৭তম বিসিএসে প্রথমবার অংশ নিয়েই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন তিনি।

রোববার প্রকাশিত ৪৭তম বিসিএসের ফলাফলে এই কৃতিত্ব অর্জনের পর আনন্দে ভাসছে নেত্রকোনা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রাম। পরিবার, স্বজন ও এলাকাবাসী তানভীরের সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।

তানভীর রহমান নেত্রকোনা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মো. আব্দুর রহমান একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা রিনা পারভীন। তিন ভাইবোনের মধ্যে তানভীর বড়।

ছেলের এমন সাফল্যে আবেগাপ্লুত বাবা বলেন, দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। ছোটবেলা থেকেই তানভীর পড়াশোনায় মনোযোগী ছিল। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সে কখনো লক্ষ্য থেকে সরে যায়নি। প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেত এবং রাতে হারিকেনের আলোয় পড়াশোনা চালিয়ে যেত।

মা রিনা পারভীন বলেন, ছোট একটি টিনশেড ঘরেই তাদের সংসার ছিল। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও ছেলে কখনো হতাশ হয়নি। সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলাবোধ ও কঠোর পরিশ্রমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

শিক্ষাজীবনেও ধারাবাহিকভাবে কৃতিত্ব দেখিয়েছেন তানভীর। ২০১৯ সালে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। ২০২৫ সালে স্নাতক শেষ করে বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত বিসিএসের প্রস্তুতি নেন তিনি। প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ায় অনেকেই বিস্মিত হলেও পরিবারের দাবি, এটি দীর্ঘ পরিকল্পনা, আত্মনিয়োগ এবং অধ্যবসায়ের ফল।

তানভীরের ছোটবোন সাদিয়া বলেন, ছোটবেলা থেকেই তার ভাই লক্ষ্যভেদে বিশ্বাসী ছিলেন। সময় নষ্ট না করে নিয়ম মেনে প্রস্তুতি নেওয়ার অভ্যাসই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, একজন শিক্ষক পরিবারের সন্তান হয়েও দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় এমন সাফল্য প্রমাণ করে যে বড় স্বপ্ন পূরণে অর্থ নয়, প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও নিরলস পরিশ্রম।

তাদের প্রত্যাশা, ভবিষ্যতে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে তানভীর রহমান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...