Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
4:21 pm

লিংক কপি করা হয়েছে!

প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের ময়দানে থালাপতির জয়জয়কার

তামিলনাড়ু ভোটে চমক দেখাতে পারেন বিজয়

সংগৃহীত ছবি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বুথফেরত জরিপ। আর এসব জরিপে সবচেয়ে বেশি আলোচিত নাম দক্ষিণী তারকা থালাপতি বিজয়।

রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজয়। তার প্রধান প্রতিপক্ষ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

নির্বাচনের আগে বিজয়ের জনসভায় বিপুল জনসমাগম নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বুথফেরত জরিপে। বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বিজয়ের দল প্রথমবারেই প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে।

তবে সব জরিপ একরকম নয়। কিছু জরিপে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোটকে এগিয়ে দেখানো হয়েছে, যেখানে তারা ১২০ থেকে ১৪৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে এআইএডিএমকে জোটের প্রাপ্তি হতে পারে ৬০ থেকে ৮০টি আসন।

আবার কিছু বিশ্লেষণে বিজয়ের দলকে ‘কিংমেকার’ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ২৩ এপ্রিল ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি, যা নির্বাচনে জনগণের আগ্রহের ইঙ্গিত দেয়।

এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এই পূর্বাভাস চূড়ান্ত ফলাফলে কতটা প্রতিফলিত হয় এবং অভিষেক নির্বাচনে বিজয় নতুন ইতিহাস গড়তে পারেন কি না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...