Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
5:28 pm

লিংক কপি করা হয়েছে!

চীনের সামরিক মহড়াই আঞ্চলিক অস্থিরতার বড় কারণ: তাইওয়ান

চীনের সামরিক মহড়াই আঞ্চলিক অস্থিরতার বড় কারণ: তাইওয়ান

সংগৃহীত ছবি

তাইওয়ানকে ঘিরে চীনের বাড়তি সামরিক তৎপরতাকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছে তাইপে। একই সঙ্গে পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরী বহর পাঠানোর ঘোষণা দিয়েছে বেইজিং।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২০ মে) তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে মঙ্গলবার রাজধানী তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং তাই অভিযোগ করেন, তাইওয়ান প্রণালি, দক্ষিণ চীন সাগর, ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং জাপানের আশপাশে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে উত্তেজনা বাড়াচ্ছে চীন।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, নৌ চলাচলের নিরাপত্তাও বিঘ্নিত করছে। তার ভাষায়, বর্তমানে আঞ্চলিক অস্থিরতা ও উদ্বেগের সবচেয়ে বড় কারণ চীনের সামরিক মহড়া।

দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। সাম্প্রতিক সময়ে দ্বীপটিকে ঘিরে সামরিক ও রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে বেইজিং।

যদিও প্রেসিডেন্ট লাই চিং তে কয়েকবার আলোচনার আহ্বান জানিয়েছেন, তবে তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন।

এদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি জানায়, ‘লিয়াওনিং’ নেতৃত্বাধীন একটি বিমানবাহী রণতরী বহর পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হয়েছে। সেখানে সরাসরি গোলাবর্ষণসহ বিভিন্ন সামরিক মহড়া চালানো হবে।

চীনের দাবি, এটি তাদের বার্ষিক সামরিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ এবং আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে।

অন্যদিকে তাইওয়ানের প্রধানমন্ত্রী আবারও সংলাপের আহ্বান জানিয়ে বলেন, তাইওয়ান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সমতা ও মর্যাদার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়া উচিত।

তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, বুধবার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট লাই চিং তে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় ভিশন তুলে ধরা হবে।

তবে শুধু চীনের চাপই নয়, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে বর্তমান সরকারকে। পার্লামেন্টে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রতিরক্ষা ব্যয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...