Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 23 April, 2026,
3:53 pm

লিংক কপি করা হয়েছে!

মাত্র ১৫০ টাকায় উপভোগ করুন টি-টোয়েন্টি সিরিজের খেলা।

নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি টিকিট মাত্র ১৫০ টাকা

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসে দেখতে সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা

বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটির টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে বিসিবি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ ও ২৯ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

সর্বনিম্ন ১৫০ টাকায় পূর্ব গ্যালারির টিকিট পাওয়া যাবে। পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছাউনিসহ শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও প্যাভিলিয়নের ছাদে বসে খেলা দেখার টিকিটের মূল্য ১,৫০০ টাকা।

টিকিট অনলাইনে কেনা যাবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে।

মিরপুরে আগামী ২ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ওই ম্যাচের টিকিট সংক্রান্ত তথ্য পরে জানাবে বিসিবি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...