SHELL-OK-8.1.34 ৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের রেল যোগাযোগ

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 31 March, 2026,
1:36 pm

লিংক কপি করা হয়েছে!

৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের রেল যোগাযোগ

৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের রেল যোগাযোগ

সংগৃহীত ছবি

ইঞ্জিন বিকল হয়ে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ–শমশেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় উপবন এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এতে ট্রেনটি তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়া হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। সকাল ৯টার দিকে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়।

এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়। দুর্ঘটনার কারণে কিছু ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলাচল করে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে রেল চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রীদের সাময়িক ভোগান্তি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...