Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 July, 2026,
10:30 am

লিংক কপি করা হয়েছে!

সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব, ২৯০ কিমি বেগের ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, ঝড়টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির দমকা হাওয়া বইছে। এতে সমুদ্রে প্রায় ১১ মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। সংস্থাটি একে অত্যন্ত বিপজ্জনক সুপার টাইফুন হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও এএফপির তথ্য অনুযায়ী, নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের কয়েকটি এলাকায় ইতোমধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে দুর্গম এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত পরিস্থিতি এখনও পুরোপুরি জানা যায়নি।

সবচেয়ে দক্ষিণের জনবসতিপূর্ণ দ্বীপ রোটায় সরাসরি আঘাত হেনেছে টাইফুনটি। দ্বীপটির স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রবল বাতাস, ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করা হয়েছে।

রোটার মেয়র কার্যালয়ের এক মুখপাত্র জানান, প্রবল বাতাস ও বন্যায় বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। জরুরি সেবার কর্মীরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন।

সাইপান দ্বীপের বিমানবন্দরে ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বেশি গতির দমকা বাতাস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঝড়ের প্রভাবে পরিস্থিতি আরও কিছু সময় অস্থির থাকতে পারে।

ঝড় আঘাত হানার আগেই বহু মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান। প্রায় এক লাখ ৭০ হাজার জনসংখ্যার গুয়ামে পাঁচটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে, যেখানে প্রায় এক হাজার ৭০০ মানুষ আশ্রয় নিতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) ‘বাভি’কে সুপার টাইফুন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঘণ্টায় ২৪০ কিলোমিটারের বেশি গতির বাতাস থাকলেই কোনো টাইফুনকে সুপার টাইফুন বলা হয়। বিশেষজ্ঞদের মতে, এর ধ্বংসক্ষমতা ক্যাটাগরি ৪ অথবা ক্যাটাগরি ৫ হারিকেনের সমতুল্য।

আবহাওয়াবিদদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুনের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। তাই ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...