Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Md Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
5:35 pm

লিংক কপি করা হয়েছে!

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু, আহত ৩

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু, আহত ৩

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় পৃথক বজ্রপাতে এক শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহতদের মধ্যে রয়েছেন হবিবুর রহমান (২২), রহমত উল্লাহ (১৩), আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) এবং লিটন মিয়া (৩৮)।

জানা গেছে, তাহিরপুর উপজেলার কিছু এলাকায় এবং ধর্মপাশার বিভিন্ন স্থানে হঠাৎ বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হলে একাধিক স্থানে বজ্রপাত হয়। এ সময় অনেকে খোলা জায়গায় থাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রশাসন জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...