রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড়ো হাওয়ার সঙ্গে এই বৃষ্টি বা বজ্রপাত হবে।
দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।