Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 April, 2026,
11:14 am

লিংক কপি করা হয়েছে!

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

সংগৃহীত ছবি

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে।

এবার ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রথম দিনের পরীক্ষা

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডে দাখিলের আওতায় কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হচ্ছে।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীরা বাংলা সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষার্থীর পরিসংখ্যান

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে।

এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী তিন লাখ চার হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন, আর অনিয়মিত পরীক্ষার্থী চার লাখের বেশি।

এদের মধ্যে দুই লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী এক বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে। বাকিরা দুই বা ততোধিক বিষয়ে অংশ নিচ্ছে।

কড়াকড়ি নজরদারি

পরীক্ষাকে ঘিরে নকল, ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি রাখা হয়েছে। শিক্ষা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...