SHELL-OK-8.1.34 ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
4:36 pm

লিংক কপি করা হয়েছে!

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

সংগৃহীত ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষার কার্যক্রম শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

এছাড়া একই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, সেশনজট কমিয়ে শিক্ষাবর্ষকে স্বাভাবিক ধারায় আনতে সরকার কাজ করছে। শুরুতে ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পাবলিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা থাকলেও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার রুটিন এমনভাবে করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সময় পায় এবং একাডেমিক কার্যক্রমও স্বাভাবিক থাকে।

প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় রোধে কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

এর আগে বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, রমজান শুরু হওয়ার আগেই এসএসসি পরীক্ষা শেষ করতে চায় সরকার। একই সঙ্গে এইচএসসি পরীক্ষা জুনের মধ্যে শেষ হলে শিক্ষার্থীরা দ্রুত উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না। সেশনজট দূর করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাজীবন শেষ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করতে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অংশ নেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...