Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
4:51 pm

লিংক কপি করা হয়েছে!

সেশনজট কমাতে বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের এসএসসি এ বছরই

সেশনজট কমাতে বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের এসএসসি এ বছরই

সংগৃহীত ছবি

দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট কমাতে বড় ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন

তিনি বলেছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষা কার্যক্রমে যে অস্বাভাবিকতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতি ও বিভিন্ন কারণে পরীক্ষার সময়সূচি ব্যাহত হয়েছিল। এখন সেটিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি আরও জানান, একই ধারাবাহিকতায় ২০২৭ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে ওই পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি পরে জানানো হবে।

এছাড়া বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বদলি নীতিমালা নিয়েও আলোচনা হয়। শিক্ষামন্ত্রী জানান, বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...