Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 13 April, 2026,
12:35 pm

লিংক কপি করা হয়েছে!

খেলোয়াড় নয়, এবার মালিক হিসেবে সেভিয়ায় ফিরছেন সার্জিও রামোস

খেলোয়াড় নয়, এবার মালিক হিসেবে সেভিয়ায় ফিরছেন সার্জিও রামোস

সংগৃহীত ছবি

স্প্যানিশ ফুটবলের কিংবদন্তি ডিফেন্ডার ও রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস এবার ফিরছেন একেবারেই ভিন্ন ভূমিকায় খেলোয়াড় হিসেবে নয়, বরং মালিক হিসেবে।

নিজের শৈশবের ক্লাব সেভিয়াকে কিনে নেওয়ার জন্য বিনিয়োগকারী সংস্থা ‘ফাইভ ইলেভেন ক্যাপিটাল’-এর সঙ্গে যৌথভাবে প্রায় ৫২৫.৯ মিলিয়ন ডলারের প্রাথমিক প্রস্তাব দিয়েছেন তিনি। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে একটি Letter of Intent (LOI) স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।

সেভিয়ার কামাসে জন্ম নেওয়া রামোসের ফুটবল যাত্রার শুরুও হয়েছিল এই ক্লাব থেকেই। ২০০৩ সালে সেভিয়া অ্যাতলেটিকোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে ২০০৫ সাল পর্যন্ত মূল দলে খেলে নিজের প্রতিভার জানান দেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ১৬ বছর ধরে হয়ে ওঠেন ক্লাবটির রক্ষণভাগের অবিসংবাদিত নেতা।

রিয়ালের হয়ে ৪৬৯ ম্যাচে ৭২ গোল করা এই ডিফেন্ডার পরে পিএসজি এবং মেক্সিকোর ক্লাব মন্টেরেতেও খেলেছেন। তবে সবসময়ই নিজের শিকড় সেভিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি।

জানা গেছে, রামোস ও তার বিনিয়োগ অংশীদাররা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছে। আগামী কয়েক সপ্তাহে চূড়ান্ত বৈঠকে চুক্তির পূর্ণ রূপরেখা নির্ধারণ হতে পারে।

তবে চুক্তিতে একটি শর্তও রাখা হয়েছে সেভিয়া যদি চলতি মৌসুমে লা লিগা থেকে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যায়, তাহলে প্রস্তাবিত মূল্যের ২৫ শতাংশ কমে যাবে

বর্তমানে ৩১ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে অবনমন এড়ানোর লড়াইয়ে আছে সেভিয়া। ক্লাবটির আর্থিক ও মাঠের পারফরম্যান্স সংকটের মধ্যেই রামোসের এই উদ্যোগকে নতুন আশার আলো হিসেবে দেখছেন সমর্থকরা।

সবকিছু ঠিক থাকলে শিগগিরই ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছেন সার্জিও রামোস—খেলোয়াড় নয়, এবার ক্লাব মালিক হিসেবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...