Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
5:07 pm

লিংক কপি করা হয়েছে!

জাতীয় শিক্ষাক্রমে আসছে ফুটবল, দাবা ও সাঁতারসহ ৭ খেলা

জাতীয় শিক্ষাক্রমে আসছে ফুটবল, দাবা ও সাঁতারসহ ৭ খেলা

দেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দিয়ে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ে সাতটি ক্রীড়া বিষয় পাঠ্যসূচিতে যুক্ত করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যা National Curriculum and Textbook Board (এনসিটিবি)-এর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার এই সাতটি খেলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সারা দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে গত ১৪ মার্চ অনুষ্ঠিত ওই বৈঠকে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই ক্রীড়া বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...