Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
11:17 am

লিংক কপি করা হয়েছে!

ইউরোপের স্বপ্নে মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ১,৩১৭ অভিবাসনপ্রত্যাশীর

ইউরোপের স্বপ্নে মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ১,৩১৭ অভিবাসনপ্রত্যাশীর

সংগৃহীত ছবি

ইউরোপে নতুন জীবনের আশায় সমুদ্রপথে যাত্রা করা হাজারো মানুষের জন্য স্পেনগামী রুট আরও প্রাণঘাতী হয়ে উঠছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ১ হাজার ৩১৭ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্পেনভিত্তিক মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস।

বুধবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৪২ জন নারী ও ১২৯ জন শিশু রয়েছেন। একই সময়ে যাত্রীসহ অন্তত ২৭টি নৌকার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, স্পেনে প্রবেশের অন্যতম ঝুঁকিপূর্ণ পথ আটলান্টিক মহাসাগর ও পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত বছরও স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৩ হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছিলেন।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে পোপ লিওর ক্যানারি দ্বীপপুঞ্জ সফরের প্রাক্কালে। সাম্প্রতিক সময়ে তিনি অভিবাসনপ্রত্যাশীদের প্রতি ইউরোপীয় দেশগুলোর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টিকে আন্তর্জাতিক মানবিক মূল্যবোধের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

মানবাধিকার সংস্থাটির দাবি, ক্যানারি দ্বীপপুঞ্জগামী রুটে মৃত্যুর হার আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরে প্রতি ১০০ জন যাত্রীর মধ্যে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে, যেখানে এক বছর আগে এই সংখ্যা ছিল ১৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্পেন ও মরক্কোর মধ্যে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সমন্বয় ঘাটতির কারণে অনেক ক্ষেত্রে সহায়তা পৌঁছাতে বিলম্ব হচ্ছে। ফলে বিপদে পড়া নৌযানের যাত্রীদের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, পশ্চিম আফ্রিকার বিভিন্ন উপকূলে অনিয়মিত অভিবাসন ঠেকাতে নজরদারি বাড়ানো হলেও এর ফলে অভিবাসনপ্রত্যাশীরা আরও দীর্ঘ ও বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। এতে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

বিশেষ করে গাম্বিয়া ও পশ্চিম আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকে ছোট নৌকায় যাত্রার প্রবণতা বৃদ্ধির কারণে বছরের শুরুতে একাধিক বড় নৌকাডুবির ঘটনা ঘটে। পরবর্তীতে যাত্রার স্থান আরও দূরবর্তী এলাকায় সরে যাওয়ায় উদ্ধার অভিযান পরিচালনাও কঠিন হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে বিপদগ্রস্ত নৌকা দ্রুত শনাক্ত করা, উদ্ধার তৎপরতার সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছে কামিনান্দো ফ্রোন্তেরাস।

সূত্র: Reuters

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...