সাম্প্রতিক অভিবাসীদের ঢলের পর মরক্কো-সেউতা সীমান্তে নিরাপত্তা জোরদারে ৫০০ মিটার দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক স্থাপনের ঘোষণা দিয়েছে স্পেন। সরকারের দাবি, এ উদ্যোগ সীমান্তে অনিয়মিত প্রবেশ রোধে সহায়ক হবে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পানির নিচ পর্যন্ত বিস্তৃত এই ভাসমান বাধার সঙ্গে অতিরিক্ত বয়া স্থাপন করে নজরদারি আরও বাড়ানো হবে। সাম্প্রতিক সময়ে সেউতায় প্রবেশ করা অধিকাংশ অভিবাসীকে ইতোমধ্যে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে।
তবে স্পেনের এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের আশঙ্কা, ভাসমান প্রতিবন্ধক অতিক্রমের চেষ্টায় অভিবাসীদের জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।