Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 29 April, 2026,
5:33 pm

লিংক কপি করা হয়েছে!

সয়াবিন তেলের দাম আবার বাড়ল, লিটারে নতুন দাম ১৯৯ টাকা

সয়াবিন তেলের দাম আবার বাড়ল, লিটারে নতুন দাম ১৯৯ টাকা

সংগৃহীত ছবি

দেশের ভোজ্যতেলের বাজারে আবারও মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন দামের ঘোষণা দেন। তিনি জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দামের ওঠানামার কারণে অভ্যন্তরীণ বাজারে এই সমন্বয় করা হয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ দামের প্রভাব ভোক্তাদের ওপর পড়বে। তবে সরবরাহ ঠিক রাখতে এই সমন্বয় প্রয়োজনীয় ছিল বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...