Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 June, 2026,
12:14 pm

লিংক কপি করা হয়েছে!

লাল কার্ডের মাশুল, ৩ ম্যাচের নিষেধাজ্ঞায় দক্ষিণ আফ্রিকার তারকা

সংগৃহীত ছবি

চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা, যা গ্রুপ পর্বে দলটির পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।

মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে লাল কার্ড দেখার পর স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি আরও দুই ম্যাচের শাস্তি দিয়েছে ফিফার শৃঙ্খলা কমিটি। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না ৩৬ বছর বয়সী এই ফুটবলার।

দক্ষিণ আফ্রিকার অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় জোয়ানে জাতীয় দলের হয়ে ৫৫ ম্যাচে ১২ গোল করেছেন। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন জোয়ানে। তবে ম্যাচের শেষদিকে একটি বিতর্কিত ঘটনার জেরে তার বিশ্বকাপ অভিযান বড় ধাক্কায় পড়ে। ৮৪তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকোর রবের্তো আলভারাদোর ওপর করা ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

ফিফা ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে মূল্যায়ন করে অতিরিক্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকা ফুটবল কর্তৃপক্ষের।

ম্যাচটিতে জোয়ানের পারফরম্যান্সও খুব একটা চোখে পড়ার মতো ছিল না। মাঠে নেমে তিনি মাত্র আটবার বল স্পর্শ করেন এবং পাঁচটি সফল পাস সম্পন্ন করেন। কোনো গ্রাউন্ড ডুয়েলেও জয় পাননি এই মিডফিল্ডার।

তবে শাস্তির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস। তার দাবি, ঘটনাটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো গুরুতর ছিল না এবং প্রতিপক্ষ খেলোয়াড়ও ওই পরিস্থিতিতে ভূমিকা রেখেছিলেন।

এদিকে গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী ম্যাচে চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা। প্রথম ম্যাচে হারের পর সেই লড়াইয়ে জয় ছাড়া অন্য কোনো ফলই তাদের জন্য স্বস্তির হবে না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...