Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
5:35 pm

লিংক কপি করা হয়েছে!

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসীবিরোধী আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রেটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

শনিবার প্রকাশিত এক বার্তায় প্রবাসী বাংলাদেশিদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলা এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান পদক্ষেপের কারণে পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশসহ কয়েকটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি জোহানেসবার্গ বিমানবন্দরে ৯ বাংলাদেশি নাগরিক অবৈধ ভ্রমণের অভিযোগে আটক হওয়ার ঘটনা স্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া গত কয়েক দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন এবং পরে দেশে ফিরতে বাধ্য হয়েছেন।

হাইকমিশনের মতে, এ ধরনের অনিয়মিত অভিবাসন বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে। ফলে বিদেশগামীদের বৈধ পদ্ধতি অনুসরণ করার ওপর জোর দেওয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে, বর্তমান পরিস্থিতিতে গুজব বা বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...