নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরীর মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে National Institute of Burn and Plastic Surgery-এ ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, মনির হোসেন, আল আমিন, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।
সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
Bangladesh Fire Service and Civil Defence-এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাটির পর আহতদের দ্রুত বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, হাসপাতালে আনা দগ্ধদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। পরে তাদের দগ্ধের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।