দেশের বাজারে সোনা ও রুপার দাম আবার বেড়েছে। একদিনের ব্যবধানে সোনার দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা বাড়ানো হয়েছে।
রবিবার (২৮ জুন) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম (ভ্যাটসহ প্রতি ভরি):
সোনা:
- ২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা
- সনাতন: ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা
রুপা:
- ২২ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা
- ২১ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা
- ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা
- সনাতন: ২ হাজার ৮৫৮ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদা যোগ করা হবে। স্বর্ণালঙ্কারের দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদা ভ্যাট নেওয়া যাবে না। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।