Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD EKram

ঢাকা

প্রকাশিত : 25 April, 2026,
2:27 pm

লিংক কপি করা হয়েছে!

সোমালিয়া উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই, ১৭ নাবিক জিম্মি

সোমালিয়া উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই, ১৭ নাবিক জিম্মি

সংগৃহীত ছবি

সোমালিয়ার উপকূলের কাছে আবারও সক্রিয় হয়েছে জলদস্যুরা। একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ১৭ জন নাবিককে জিম্মি করার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এবং একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘অনার ২৫’ নামের জাহাজটি বুধবার গভীর রাতে সশস্ত্র জলদস্যুরা দখলে নেয়। সোমালিয়া উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে প্রথমে ছয়জন অস্ত্রধারী জাহাজে ওঠে এবং পরবর্তীতে আরও পাঁচজন যোগ দেয়।

জাহাজটিতে থাকা ১৭ জন নাবিকের মধ্যে ১০ জন পাকিস্তানি, চারজন ইন্দোনেশীয়, একজন ভারতীয়, একজন শ্রীলঙ্কান এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। বর্তমানে জাহাজটি সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের নিয়ন্ত্রণে নোঙর করা রয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল। এটি সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উদ্দেশ্যে যাচ্ছিল। ফলে এই ঘটনায় শহরটিতে জ্বালানি সরবরাহ এবং বাজারে তেলের দামের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাহাজটি ২০ ফেব্রুয়ারি সোমালিল্যান্ডের বারবেরা বন্দর থেকে যাত্রা শুরু করে সংযুক্ত আরব আমিরাতের উপকূল হয়ে হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় পৌঁছায়। পরবর্তীতে গত ২ এপ্রিল সেখান থেকে মোগাদিশুর দিকে রওনা হয়।

বিশেষজ্ঞদের মতে, কয়েক বছরের বিরতির পর আবারও সোমালিয়া উপকূলে জলদস্যুদের তৎপরতা বাড়ছে, যা ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এখনো পর্যন্ত সোমালিয়া সরকার বা আন্তর্জাতিক নৌবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...