Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 April, 2026,
2:38 pm

লিংক কপি করা হয়েছে!

সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের আহ্বান বিএনপি এমপির

সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের আহ্বান বিএনপি এমপির

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে সামাজিক মাধ্যমের অপব্যবহার, গুজব ও অনলাইন হয়রানি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রোববার (১৮ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি বলেন, বর্তমানে সামাজিক মাধ্যমে যেভাবে মানুষের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে এবং মব সৃষ্টি করে হয়রানি করা হচ্ছে, তা উদ্বেগজনক। বিশেষ করে নারীদের লক্ষ্য করে অনলাইন অপপ্রচারের মাত্রা বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে বিদ্যমান আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সরকারের উচিত এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, যাতে নাগরিকদের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় থাকে।

তিনি আরও বলেন, অনলাইন পরিবেশে অবাধ অপপ্রচার সমাজে অস্থিরতা তৈরি করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে।

এ সময় তিনি সংসদ পরিচালনায় আইনজীবী ও অভিজ্ঞ সংসদ সদস্যদের বেশি সুযোগ দেওয়ার বিষয়েও মত দেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...