চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার Sitakunda Eco Park এলাকা থেকে গলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে Chittagong Medical College Hospital এর আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. রমিজ।
এর আগে রোববার সকালে ইকোপার্কের ভেতরে সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের মাধ্যমে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই শিশুটির মা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এখনো কোনো মতামত নেই।