Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 April, 2026,
1:04 pm

লিংক কপি করা হয়েছে!

বিলের পাড়ে মিলল অটোরিকশাচালকের মরদেহ |এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জে অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে খৈচালা বিলের পাড় থেকে এক অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম নাঈম ইসলাম (২৫)। তিনি সলঙ্গা থানার মালতিনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে প্রায় দুই মাস আগে তিনি অটোরিকশা চালানো শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিলের পাড়ে রাস্তার ওপর গলা কাটা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাঈমের পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারেন তারা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...