দেশের বাজারে টানা দুই দফা দাম বাড়ার পর আবারও কমেছে রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি রুপা বা পিওর সিলভারের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ ১১ মার্চ রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে টানা দুইবার দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দামও কমানো হয়েছে। বাজুস ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। নতুন এ দামও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এখনো কোনো মতামত নেই।