Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
4:56 pm

লিংক কপি করা হয়েছে!

শজনে ডাটা রান্নার সহজ রেসিপি

সংগৃহীত ছবি

শজনের ডাল অনেকের কাছেই খুবই প্রিয় খাবার। তবে শজনে ডাটা আর আলুর এই মজার তরকারিটা অনেকেই এখনো ট্রাই করেননি। না খেয়ে থাকলে আজই ঘরেই বানিয়ে নিতে পারেন সহজ এই পদটি। খুব কম উপকরণে তৈরি হলেও এটি বেশ পুষ্টিকর এবং ভাতের সাথে খেতে দারুণ লাগে। রইল সহজ রেসিপি

উপকরণ:

শজনে ডাটা ২৫০ গ্রাম, ১টি মাঝারি আলু, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ চা-চামচ শুকনো মরিচের গুঁড়া, ১ চা-চামচ সরিষা বাটা, ১/২ চা-চামচ জিরা গুঁড়া, ১ চা-চামচ হলুদ গুঁড়া, ২টি টমেটো, ২ টেবিল চামচ সয়াবিন তেল এবং স্বাদমতো লবণ।

রান্নার প্রণালী:

প্রথমে কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন।

এরপর একে একে শজনে ডাটা, কাটা আলু, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভাজুন। তারপর প্রায় ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং সেদ্ধ হতে দিন।

পানি শুকিয়ে এলে এতে হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরপর সরিষা বাটা এবং জিরা গুঁড়া দিয়ে ২ মিনিটের মতো কষিয়ে নিন।

এবার দেড় কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন, যতক্ষণ না পানি অর্ধেক হয়ে আসে।

সবশেষে টমেটো ফালি করে দিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন। তরকারি ভালোভাবে রান্না হয়ে গেলে নামিয়ে নিন।

গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সহজ ও সুস্বাদু শজনে ডাটা-আলুর তরকারি। স্বাদে যেমন দারুণ, তেমনি পুষ্টিতেও ভরপুর।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...