Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 21 April, 2026,
4:13 pm

লিংক কপি করা হয়েছে!

শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

শিক্ষাখাতে বাজেট বাড়বে শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনে শিক্ষাখাতে বাজেট আরও বাড়ানো হবে। তবে সেই অর্থ যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে সঠিক অগ্রাধিকার নির্ধারণ জরুরি।

শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ব্যয়ের কোনো বিকল্প নেই। পাশাপাশি কারিগরি শিক্ষাকে উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে এ খাতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যা, শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে পড়ার কারণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপায় সম্পর্কে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মতামত শোনেন।

জবাবে শিক্ষার্থীরা অনিয়মিত ক্লাস, পরীক্ষায় বিলম্ব এবং সিলেবাস ও কারিকুলামের অসামঞ্জস্যসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি পাবে, তবে তা কার্যকরভাবে ব্যবহারের জন্য সঠিক খাত নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী এ খাতকে অগ্রাধিকার দিয়েছেন। কোনোভাবেই কারিগরি শিক্ষাকে অবহেলা করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া (এনডিসি), কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফ প্রমুখ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...