Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 10 August, 2026,
1:23 pm

লিংক কপি করা হয়েছে!

শুটিং সেটে বিপত্তি: নাকফুল গিলে ফেলার উপক্রম শেহনাজের

শুটিং সেটে দুর্ঘটনা মুখে ঢুকে গেল শেহনাজ গিলের নাকফুল

সংগৃহীত ছবি

শুটিং সেটে দুর্ঘটনার মুখে শেহনাজ গিল, মুখে ঢুকে যায় নাকফুল

সিনেমার শুটিং চলাকালে অপ্রত্যাশিত এক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল। নতুন চলচ্চিত্র ‘ইশকনামা’-র শুটিং সেটে দৌড়ানোর একটি দৃশ্য ধারণের সময় তার নাকফুল হঠাৎ খুলে মুখের ভেতর চলে যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিও শেয়ার করেন শেহনাজ। ভিডিওতে দেখা যায়, দৃশ্য ধারণের সময় তিনি দৌড়াচ্ছিলেন। হঠাৎ নাকফুলটি খুলে মুখের ভেতর ঢুকে গেলে তিনি কাশতে শুরু করেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, তিনি সেটি গিলে ফেলেছেন।

এ সময় সহ-অভিনেতা সৌরভ সচদেভা দ্রুত এগিয়ে এসে তার পিঠে চাপড় দেন এবং পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন। পরে শেহনাজ জানান, ভক্তদের অনুরোধেই তিনি এই ঘটনাটির ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা অভিনেত্রীর নিরাপত্তা ও সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার জন্য তার পেশাদার মনোভাবের প্রশংসা করেন অনেকেই।

উল্লেখ্য, ‘ইশকনামা’ একটি পাঞ্জাবি রোমান্টিক পিরিয়ড ড্রামা। এতে শেহনাজ গিলের সঙ্গে অভিনয় করছেন জেই রণধাওয়া ও সৌরভ সচদেভা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...