Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 20 April, 2026,
2:59 pm

লিংক কপি করা হয়েছে!

সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করলেন প্রধানমন্ত্রী

সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো এবং বিচার ব্যবস্থায় ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্যে দেশের সাতটি জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট জেলায় এই সেবা চালু করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।

সকালে সড়কপথে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে তার গাড়িবহর সেখানে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

বগুড়ায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, হামের টিকাদান কার্যক্রম এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ। পাশাপাশি তিনি নিজ পৈতৃক বাড়িও পরিদর্শন করবেন।

দিন শেষে বিকেলে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সব কর্মসূচি শেষে রাতে সড়কপথে ঢাকার উদ্দেশে ফিরবেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...