Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের বহুল আলোচিত ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন করে আরও দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর একটি বেঞ্চ এ আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেলে ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত জানিয়েছে, আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম তদন্ত কাজ শেষ করতে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেন।

এ সময় মামলার গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে এ মামলা করা হয়। অভিযোগে বলা হয়, ওই সমাবেশে সহিংসতা, হত্যা ও নির্যাতনের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছিল।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে তদন্ত চললেও প্রতিবেদন দাখিলে বারবার সময় বাড়ানোয় মামলাটির অগ্রগতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...