Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
1:08 pm

লিংক কপি করা হয়েছে!

দুবাইয়ে শামীম ওসমানের কেক কাটার ভাইরাল ছবির নেপথ্যে আসল তথ্য

শামীম ওসমান দুবাইয়ে থাকার দাবি নিয়ে ফেসবুকে গুজব ছড়ালো

সংগৃহীত ছবি

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী-এমপি ও অনেক নেতাকর্মীর দেশত্যাগের খবর আসে। এর মধ্যে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও রয়েছেন বলে বিভিন্ন সময় আলোচনায় উঠে এসেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় শামীম ওসমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং সেখানে তার নাতির জন্মদিন উদযাপন করা হচ্ছে।

পোস্টে ব্যবহৃত একটি ছবিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়। ১১ এপ্রিল রাতে প্রকাশিত ওই পোস্টটি ইতোমধ্যে শত শতবার শেয়ার হয়েছে।

তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল ছবিটি নতুন নয়। এটি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।

এছাড়া ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, সালমা ওসমান লিপি নামে ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। অ্যাকাউন্টটি চলতি বছরের ১ মার্চ খোলা হয় এবং এটি বিভিন্ন গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...