Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 27 March, 2026,
6:15 pm

লিংক কপি করা হয়েছে!

রকস্টার হয়ে ফিরছেন শাকিব, জন্মদিনে প্রথম ঝলক

রকস্টার হয়ে ফিরছেন শাকিব, জন্মদিনে প্রথম ঝলক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিনকে ঘিরে ভক্তদের জন্য আসছে বিশেষ চমক। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্টলুক প্রকাশ করা হচ্ছে তার জন্মদিন উপলক্ষে।

নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’-এর ধারাবাহিকতায় নতুন এই সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। পরিকল্পনা অনুযায়ী, আগামী কোরবানির ঈদে ‘রকস্টার’ মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় চলছে ছবিটির শুটিং। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একেবারে ভিন্নধর্মী ‘রক মিউজিশিয়ান’ চরিত্রে যিনি নিজেই গান লেখেন ও কম্পোজিশন করেন।

নির্মাতা বলেন, সমসাময়িক ট্রেন্ড অনুযায়ী একটি আধুনিক ও স্টাইলিশ রকস্টার লুক দর্শকদের সামনে তুলে ধরা হবে।

প্রায় তিন দশকের ক্যারিয়ারে এই প্রথমবার এমন চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে গিটার বাজানো শেখার জন্য বিশেষ অনুশীলনও করেছেন তিনি।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। পাশাপাশি দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন তানজিয়া জামান মিথিলা।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি এর আগে একাধিক আলোচিত সিনেমা ও ওয়েব কনটেন্টে কাজ করেছেন।

সব মিলিয়ে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে যাচ্ছেন শাকিব খান এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...