Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 20 May, 2026,
2:34 pm

লিংক কপি করা হয়েছে!

‘রাগ করলা’ ট্রেন্ডে সামিল শাকিব খান

‘রাগ করলা’ ট্রেন্ডে সামিল শাকিব খান

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভাইরাল ট্রেন্ড হিসেবে এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ‘রাগ করলা’ সংলাপ। ফেসবুকের ক্যাপশন, কমেন্ট থেকে শুরু করে মিম সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে এই ডায়ালগ।

এবার সেই ট্রেন্ডে যুক্ত হয়েছেন ঢালিউড সুপারস্টার Shakib Khan। তার প্রযোজনা প্রতিষ্ঠান SK Films-এর অফিসিয়াল ফেসবুক পেজে এই ভাইরাল সংলাপ ব্যবহার করে একটি পোস্ট করা হয়।

পোস্টে শাকিব খানের একটি ছবি ব্যবহার করে ক্যাপশনে লেখা হয়, “রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথা ঠিক না বেঠিক?” এবং ছবির ভেতরে যুক্ত করা হয় জনপ্রিয় সংলাপ “কী রাগ করলা!”

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, এটি শাকিব খানের আসন্ন সিনেমার প্রচারণার অংশ এবং ভাইরাল ট্রেন্ডকে কাজে লাগিয়ে নতুন কনটেন্ট মার্কেটিং করা হচ্ছে।

মূলত গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই ‘রাগ করলা’ সংলাপটি জনপ্রিয়তা পায়। ভিডিওতে দেখা যায়, এক কনটেন্ট ক্রিয়েটর রাস্তার এক যুবকের ভাগ্য গণনা করার সময় প্রতিটি বাক্যের শেষে আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করেন “রাগ করলা?”

ভিডিওটির অদ্ভুত উপস্থাপনা এবং সংলাপের ধরন নেটিজেনদের কাছে দ্রুতই হাস্যরসের বিষয় হয়ে ওঠে। এরপর থেকেই শুরু হয় মিম তৈরি ও বিভিন্ন রিমিক্স কনটেন্ট।

এবার শাকিব খানও এই ট্রেন্ডে যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মাত্রা আরও বেড়ে গেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...