Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
11:34 am

লিংক কপি করা হয়েছে!

ইতালিতে আজ শাকিবের ‘প্রিন্স’ মুক্তি: দর্শকদের জন্য থাকছে বিশেষ আপডেট ভার্সন

শাকিব খানের ‘প্রিন্স’ ইতালির প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে

সংগৃহীত ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’ এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে মুক্তি পাচ্ছে। ইতালিতে সিনেমাটির নতুন ও উন্নত সংস্করণ প্রদর্শনের মাধ্যমে বিদেশি প্রেক্ষাগৃহে যাত্রা শুরু হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, ইতালির ভেনিস ও রোম শহরের দুটি সিনেমা হলে আজ শনিবার (১৮ এপ্রিল) এবং সোমবার (২০ এপ্রিল) ‘প্রিন্স’ প্রদর্শিত হবে। ইতালি প্রবাসী বাঙালিদের জন্য বিশেষভাবে এই আয়োজন করা হয়েছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সংস্করণ করা হয়েছে। দেশে মুক্তির সময় সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে যে অভিযোগ উঠেছিল, তা উন্নত সংস্করণে সংশোধন করে আরও মানসম্পন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে নির্মিত। ছবিটিতে শাকিব খানকে একজন প্রভাবশালী গ্যাংস্টারের চরিত্রে দেখা গেছে।

তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু ও ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।

ইতালিতে প্রদর্শনের মাধ্যমে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর আন্তর্জাতিক যাত্রা আরও বিস্তৃত হলো।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...