Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Bangladesh

প্রকাশিত : 2 July, 2026,
2:07 pm

লিংক কপি করা হয়েছে!

শাহজালালে যৌথ অভিযানে জব্দ ১৬০টি সোনার বার

শাহজালালে যৌথ অভিযানে জব্দ ১৬০টি সোনার বার

সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর বিজি-১৪৮ ফ্লাইটে যৌথ অভিযানে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ। তিনি জানান, বিমানটির কার্গো হোলে তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে উদ্ধার হওয়া সোনার উৎস, কার্গো হোলে কীভাবে সেগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...